কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ চার কারবারী আটক
০৫ মে, ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ চার কারবারী আটক

আব্দুল জলিল
২০-০৩-২০২১ ০৯:৩১ পূর্বাহ্ন
কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ চার কারবারী আটক

 সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ইয়াবা ও হেরোইনসহ চার মাদক কারবারীকে আটক করেছে।  কাজিপুর থানাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে উপজেলার বরইতলী গ্রামের মৃত সেজাবের পুত্র শরিফুল ইসলাম (৩৬)  এর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল সহ বিয়ারা চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শরিফুল (৫৫), মোকবুল হোসেনের পুত্র শফিকুলকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।

 অপরদিকে শুক্রবার (১৯ মার্চ)  থানা পুলিশ আলমপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর থানার কুড়ালিয়া গ্রামের মৃত সেজাব উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন ( ৩২) কে  আটক করে। এসময় তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ 


আব্দুল জলিল ২০-০৩-২০২১ ০৯:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 438 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com