শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৩-২০২১ ০৫:০১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালীতে বাবার বিক্রি করা মেয়েকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছে বেলকুচি ব্রাক এনজিও। গত (১৫ মার্চ) টাঙ্গাইল পৌর এলাকা থেকে চৌহালী থানা পুলিশের সহযোগীতায় ও ব্রাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর এইচ আর এল এস অফিসার চন্দনা খাতুন ভিকটিমের মাকে সাথে নিয়ে ১ বছরের শিশু ফাতেমাকে উদ্ধার করে।
ব্রাকের অফিসার চন্দনা খাতুন জানায়, আমার পূর্বের অফিসার খাতিজা খাতুনের নিকট অভিযোগ দেয়। দুই মাস পূর্বে রাজিয়া খাতুন (২৫) পারিবারিক কলহের কারনে ব্রাক আইন সহায়তা অফিসে এসে তার স্বামী বাবু মোল্লার বিরুদ্ধে অভিযোগ করে। বাবু মোল্লা চৌহালী উপজেলার চরধীপপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পারিবারিক কলহের জেরে বাবা বাচ্চাটিকে এক ব্যক্তির নিকট বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। অভিযোগের প্রেক্ষিতে চৌহালী থানাকে বিষয়টি অবহিত করি এবং দুইমাস খোঁজাখুজির পর বাচ্চাটিকে উদ্ধার করা হয়।
বাচ্চটিকে পরে মায়ের নিকট হস্তান্তর করা হয়। শিশুটির মা রাজিয়া খাতুন জানায়, আমার বাচ্চটিকে স্বামী বিক্রি করে দেয়ায় ব্রাকের আইন সহায়তা কেন্দ্র বেলকুচি অভিযোগ করি। পরে তাদের পরামর্শে ৯৯৯ এ ফোন করি। পরে থানা পুলিশ ও ব্রাকের সহযোগীতায় আমার বাচ্চাকে উদ্ধার করে আমাকে ফিরিয়ে দেয়,আমি অনেক খুশী ধন্যবাদ জানাই ব্রাক ও থানা পুলিশকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com