কাজিপুরে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত
২০ এপ্রিল, ২০২৬ ০১:২২ পূর্বাহ্ন

  

কাজিপুরে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত

আব্দুল জলিল
১৮-০৩-২০২১ ০৪:৪১ অপরাহ্ন
কাজিপুরে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠিত

  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম  জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে কাজিপুরের সিমান্তবাজারে শহিদ এম মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়। মুক্তিযোদ্ধা পুনর্মিলনী কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ‘ আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্যে না চাইতেই সম্ভব সবকিছু করে যাচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানেন মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান। এ কারণে নতুন করে ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে নতুন করে গৃহ নির্মাণ করে দেবার ব্যবস্থা করছেন।’ এসময় দীর্ঘদিন পর মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় দাওয়াত দেবার জন্যে তিনি  সংসদীয় আসনের ১৭ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানান।

বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

এর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, কাজিপুরের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম সহ সকল বীর শহিদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, টুপি ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন। 


আব্দুল জলিল ১৮-০৩-২০২১ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1085 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com