শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৩-২০২১ ০৩:৫৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক মেয়ে শিশু কে ধর্ষণ করেছে তারই আপন চাচাতো ভাই।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই রক্তক্ষরণের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পরে। বুধবার শিশুটির অবস্থা আরো অবনতি হলে, তার পরিবার মুমুর্ষূ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে রাত ২.৫০ মিনিটে ভর্তি করান। সেখানকার গাইনী বিভাগের সাত নং ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুটি কে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তারই আপন চাচাতো ভাই মোমিন কবিরাজের ছেলে নাঈম শেখ(১৯)। ঘটনার পরপরই নাঈম পালিয়ে যায়।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসা চলছে। শিশুটি বর্তমানে অনেকটা শঙ্কা মুক্ত। তবে আরো চিকিৎসার প্রয়োজন রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেন, তার কাছে এ বিষয়ে কেই কোনো অভিযোগ নিয়ে আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com