বেলকুচিতে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় আদালতে মামলা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৩-২০২১ ০৭:৫২ অপরাহ্ন
|
|
বেলকুচিতে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় আদালতে মামলা
সিরাজগঞ্জের বেলকুচিতে অন্যের স্ত্রী ৪ সন্তানের জননীকে ধর্ষণের পর অপহরণ করে বিয়ে করার অভিযোগে আদালতে মামলা করেছে সৈয়দ আলী নামের এক ব্যাক্তি।
মামলা সূত্রে জানাযায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের শালদাইড় গ্রামের মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে সৈয়দ আলী (৫০) এর স্ত্রী শাহীনুর খাতুন (৪৪) কে একই গ্রামের মৃত জেলহকের ছেলে জিল্লুর সরকার সহ ৩ জনকে আসামী করে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় শাহীনুরের পূর্বের স্বামী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের পর অপহরণের মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বিবাদী জিল্লুরের ভাই আব্দুল আলীম জানায়, জিল্লুরের সাথে সৈয়দ আলীর স্ত্রীর দীর্ঘদিন সম্পর্ক থাকায় তারা গত ৪ মার্চে বিয়ে করে সংসার করছে, এর জেরেই জিল্লুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে শাহীনুরের পূর্বের স্বামী সৈয়দ আলী জানান, আমার মেয়ে অসুস্থ ছিল ঔষুধ আনার কথা বলে বাড়ী থেকে আমার স্ত্রীকে জিল্লুর নিয়ে যায়। পরে তারা আর ফিরে আসেনি অনেক খোঁজাখুজি করে না পেয়ে আমি আদালতের দারস্থ হই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৩-২০২১ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1098 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ