বঙ্গবন্ধু জন্মেছিল বলেই বাংলাদেশের সৃষ্টিঃতানভীর ইমাম এমপি
২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫৮ পূর্বাহ্ন

  

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই বাংলাদেশের সৃষ্টিঃতানভীর ইমাম এমপি

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৩-২০২১ ০৫:০০ অপরাহ্ন
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই বাংলাদেশের সৃষ্টিঃতানভীর ইমাম এমপি

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে উল্লাপাড়া উপজেলা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এমপি তানভীর ইমাম। এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।পরে উপজেলা চত্বর থেকে একটা র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান,উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফি),উপজেলা আওয়ামীলিগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকরী পুলিশ সুপার উল্লাপাড়ার (সার্কেল) মাহফুজ রহমান,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তানভীর ইমাম বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। যে নেতা জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখণ্ড সৃষ্টি হতো না। সেই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সাংসদ আরো বলেন আমাদের সকল কে জাতির জনক এর আদর্শ বুকে লালন করতে হবে,তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। এছাড়াও সংসদ সদস্য তানভীর ইমামের প্রয়াত পিতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ.টি ইমাম এর বঙ্গবন্ধুর একজন আস্থাবান ব্যক্তি ছিলেন এ কথা উল্লেখ তিনি বিভিন্ন স্মৃতিচারণ করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০২১ ০৫:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 438 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com