উল্লাপাড়া পৌরসভায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন
২১ এপ্রিল, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়া পৌরসভায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৩-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়া পৌরসভায় বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (১৭ মার্চ) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির শৃংখল মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে কেক কর্তন অনুষ্ঠান হয়েছে। বেলা সাড়ে বারোটায় পৌরসভা মিলনায়তনে এ কেক কর্তন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন। এছাড়া পৌর পরিষদের কাউন্সিলর এস.এম আমিরুল ইসলাম আরজু, নজরুল ইসলাম লেবু, শহিদুল ইসলাম, আজাদ হোসেন, রেজাউল করিম, গোলাম আউলিয়া, আজিজুল ইসলাম শাহ আলম, সোহেল রানা, রফিকুল ইসলাম কামরুল, নাসরিন খাতুন, আজিরন নেছা ও মাহফুজা রানী মায়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উল্লাপাড়া পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 475 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com