শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৩-২০২১ ০১:০০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন তাড়াশ মডেল প্রেসক্লাব। বুধবার (১৭ মার্চ )সকালে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, , সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ রোকসানা খাতুন, সদস্য শায়লা পারভিন প্রমূখ। #
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com