বঙ্গবন্ধ,র জন্মবার্ষিকী উপলক্ষে তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৮ মে, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

  

বঙ্গবন্ধ,র জন্মবার্ষিকী উপলক্ষে তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৩-২০২১ ১২:৫৬ অপরাহ্ন
বঙ্গবন্ধ,র জন্মবার্ষিকী উপলক্ষে তাড়াশে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খতমে কুরআন আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার(১৭ মার্চ )উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা র্নিবাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) মো: ওবায়দুল্লাহ, ওসি মো: আশিক মাহমুদ, উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, আব্দুল কুদ্দুস, ইফার এমসি আব্দুল মাজিদ, মাওলানা আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: সাইফুল ইসলাম।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৩-২০২১ ১২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 276 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com