বেলকুচিতে সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে এসে প্রাণ হারালো পিতা-পুত্র
২৬ এপ্রিল, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

  

বেলকুচিতে সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে এসে প্রাণ হারালো পিতা-পুত্র

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৩-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন
বেলকুচিতে সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে এসে প্রাণ হারালো পিতা-পুত্র

সিরাজগঞ্জের বেলকুচিতে সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে এসে প্রাণ হারিয়েছে হরিজন সম্পাদায়ের পিতা-পুত্র। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া কাঠেরপুল এলাকায় ১টি মসজিদের সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে এসে হৃদয় বাসফোর (৩৫) ও বিশাল বাসফর (১৭) নামের পিতা-পুত্র ঘটনাস্থলে নিহত হয় এবং উভয়ের বাড়ী বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী।

স্থানীয়রা জানায়, ট্যাঙ্কটিতে গ্যাস হয়েছে নিহতরা জানায় এবং তারা বলে কেরোসিন দিতে হবে ট্যাঙ্কিতে, পরে কেরোসিন নিয়ে আসতে দেরি হলে হৃদয় বাসফোর ট্যাঙ্কিতে নেমে পরে। এর পর তারছেলে বিশাল বাসফোর নেমে বাবাকে উপরে তোলার চেষ্টা করলে উভয়ই পরে যায়।

স্থানিয়রা উপরে তোলার চেষ্টায় ব্যার্থ হলে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে পিতা-পুত্রকে মৃত উদ্ধার করে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুঞ্জিল হক এই প্রতিবেদককে জানান, স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পিতা-পুত্রকে মৃত উদ্ধার করি। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম এই প্রতিবেদককে জানান, সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে হরিজন সম্পাদায়ের পিতা-পুত্র এসেছিলো। পরিস্কার করতে প্রথমে হৃদয় বাসফোর নামলে অজ্ঞান হয়। পরে ছেলে বিশাল বাসফোর বাবাকে উদ্ধার করতে নেমে পরে। এসময় উভয়ই ঘটনাস্থলে প্রাণ হারায়।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৩-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 790 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com