শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-০৩-২০২১ ০৬:৫৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের আয়োজন ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এইচ.টি ইমামের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ )বাদ জোহর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলা ও দোয়া মাহফিলে সংসদ সদস্য তানভীর ইমাম তার প্রয়াত পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের অধ্যাপক,উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উপজেলা আঃলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, সহ-সভাপতি একরামুল হক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com