শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৫-০৩-২০২১ ০৪:৩৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে আব্দুল লতিফ গণপাঠাগার পরিদর্শন করেছেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি এ্যাসিসটেন্ট মো: মিজানুর রহমান।
সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গোন্তাবাজার পাঠাগার কার্যালয়ে পরিদর্শন কালে পাঠাগারের যাবতীয় চলমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পাঠাগারের সভাপতি ইসহাক আলী, সহ-সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সরকার, দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য সবুজ আহেমদ, শামীম হোসেন প্রমূখ।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি এ্যাসিসটেন্ট মো: মিজানুর রহমান বলেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সেলিনা ইসলাম স্যারের নেতৃত্বে প্রতিটি পাঠাগারের উন্নয়ন, বিভিন্ন পরামর্শ এবং বেশি বেশি পাঠকপ্রিয় গড়ে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করছেন।
তিনি আরো বলেন, জেলার ১২টি পাঠাগার পরিদর্শন করা হবে। এ ধারাবাহিকতায় আব্দুল লতিফ গণপাঠাগার পরিদর্শন করি।
উল্লেখ্য, আব্দুল লতিফ গণপাঠাগার ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষিত বেকার জনগোষ্ঠির শিক্ষা বিস্তার চাহিদা মেটাতে কাজ করে আসছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com