চৌহালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (১৪ মার্চ) বেলা ১১ টার দিকে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-৫ (চৌহালী- বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দীতায় তাজ উদ্দিনকে সভাপতি ঘোষনা করা হয়। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দীতা করেন। ২২৬ জন কাউন্সিলরের মধ্যে ২১৮ জন সাধারণ সম্পাদক পদে ভোট প্রয়োগ করেন। ১২২ ভোট পেয়ে বতমান সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার পুনরায় সাধারণ সম্পাদক নিবাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল কাহহার সিদ্দিকী ৯৬ ভোট পান।