শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৩-২০২১ ০৫:৫০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল জলিল চৌধুরী। সে উপজেলার তাড়াশ পৌর সদরের উত্তরপাড়ার বাসিন্দা।
রোববার (১৪ মার্চ) দুপুরে তাড়াশ পৌরএলাকায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে গত শনিবার বিকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার ছোট ছেলে রাহাত চৌধুরী লিমন জানান, গত কয়েক দিন আগে তার বাবা অসুস্থ্যতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় চীন মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনায় পরীক্ষার জন্য নমুনা দিলে তার করোনা পজেটিভ রিপোট আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শনিবার বিকেলে তিনি মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com