কক্সবাজার থেকে ইয়াবা এনে উল্লাপাড়া বাজারজাতকরণ তাদের কাজ
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

  

কক্সবাজার থেকে ইয়াবা এনে উল্লাপাড়া বাজারজাতকরণ তাদের কাজ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৩-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন
কক্সবাজার থেকে ইয়াবা এনে উল্লাপাড়া বাজারজাতকরণ তাদের কাজ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ভাইবোন কে আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার (১৪ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্রীকোলা বাসস্ট্যান্ড থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার এনায়েতপুর আদর্শ গ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার কন্যা রাশিদা খাতুন (২৭)। আটকের পর তাদের দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসা করে পুলিশ জানান কক্সবাজার থেকে ইয়াবা এনে উল্লাপাড়া বাজারজাতকরণ করে মাদকসেবিদের কাছে পৌঁছে দেওয়া তাদের কাজ। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবার একটা বড় চালান উল্লাপাড়ায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ রোববার সকালেই শ্রীকোলা মোড়ে অবস্থান নেয়। কক্সবাজার থেকে পাবনাগামী বাস থামলে ২ যাত্রী কে সন্দেহ হলে পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা পায়।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৩-২০২১ ০৪:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1090 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com