সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তারের বাবা আর নেই
২১ এপ্রিল, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

  

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তারের বাবা আর নেই

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৩-২০২১ ০৯:১৫ অপরাহ্ন
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তারের বাবা আর নেই
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তারের বাবা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হকের শ্বশুর অলি মিয়া (৭০) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ রাজিউন.............। উত্তরা বাসতলা তার নিজস্ব বাড়িতে বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তার শারিরীক অবস্থার অবনতি হলে গত ২২ ফেব্রুয়ারী রাজধানীর তেজগাঁও একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যায়। তার মৃত্যুতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নাহিদ হাসান নয়ন ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা,আওয়াজ ফাউন্ডেশন ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মোঃ আইনুল হক শোক জানিয়েছেন। সেইসাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুর আগে মরহুমের ৩ সন্তান, ২ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। অলি মিয়ার কনিষ্ঠ সন্তান হাবিবুর রহমান জানিয়েছেন রোববার সকাল ৬ টায় মরহুমের গ্রামের বাড়ি শরিয়তপুরের নরিয়া পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৩-২০২১ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com