তাড়াশে আগুনে দোকান পুড়ে ছাই
২৭ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন

  

তাড়াশে আগুনে দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৩-২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন
তাড়াশে আগুনে দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শহীদুল ইসলাম নামের সার ও কিটনাশক ব্যবসায়ীর দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ওই ব্যবসায়ীর সার, কিটনাশক, ডিজেল ও মবিলসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বিলাশপুর বাজারে আগুনের ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত ১০টার দিকে বিলাশপুর বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী শহীদুলের দোকানের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে ডাকচিৎকার শুরু করলে গ্রামবাসি এগিয়ে আসেন। পরে তাড়াশ ফায়ার ষ্টেশনে খবর দিলে খবর পেয়ে তারা গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে বাজারের লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লাগছে। এ সময় স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। আমার দোকানের সার, কিটনাশক, ডিজেল ও মবিলসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

তাড়াশ ফায়ার ষ্টেশনের সাব অফিসার মো: রেজাউল করিম বলেন, খবর পেয়ে গিয়ে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করা হয়। প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৩-২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com