উল্লাপাড়ায় স্কাউট সমাবেশের সমাপনী অনুষ্ঠিত
২১ এপ্রিল, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় স্কাউট সমাবেশের সমাপনী অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১২-০৩-২০২১ ০৬:২৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় স্কাউট সমাবেশের সমাপনী অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে উপজেলা স্কাউটসের চতুর্থ সমাবেশের মহাতাবু জলসা অনুষ্ঠিত । উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জলসায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জলসায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মনির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, উপজেলা স্কাউটস কমিশনার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান প্রমুখ। শুক্রবার সকালে স্কাউটসের চতুর্থ সমাবেশে অংশগ্রহণকৃত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২ টি দলের মোট ২৮৮ জন শিক্ষার্থী কে সমাপনী দিনে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলা শাখার কমিশনার অধ্যাক্ষ সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার,সহকারী কমিশনার মিজানুর রহমান,সুরমান হোসেন প্রমূখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৩-২০২১ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 721 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com