বেলকুচিতে অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্যকে মারপিট, টাকা ছিনতাই
০৫ মে, ২০২৬ ০৩:৪৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্যকে মারপিট, টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৩-২০২১ ১১:২২ পূর্বাহ্ন
বেলকুচিতে অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্যকে মারপিট, টাকা ছিনতাই

সিরাজগঞ্জের বেলকুচিতে হাজী শাহ্ আলম সরকার নামের এক অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় তার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এমন অভিযোগ এনে বেলকুচি থানায় আহত ঐ নৌবাহিনীর সদস্যের স্ত্রী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলা সূত্রে জানাযায়, আহত হাজী শাহ্ আলম সরকার (৫৫) দীর্ঘ দিন ধরে ইট, বালু, সিমেন্টে ব্যবসায় করেন। কয়েকদিন আগে চন্দনগাঁতি পাকার মাথায় জুয়েল সরকারের বাড়ির সামনে বালু নামানোকে কেন্দ্র করে গাড়ামাসী পুরাতন পাড়া গ্রামের নুরনবীর ছেলে ইমরানে সাথে তার বাক বিতর্ক হয়।

এ বিষয়টি স্থানীয় কাউন্সিল জুলফিকার আহাম্মেদ শিপনকে পারিবারিক ভাবে জানানো হয়। কাউন্সিল বিষয়টি মিমাংসা দায়িত্ব নিলেও তাকে উপেক্ষা করে বুধবার (১১ মার্চ) রাতে মেয়ের বিবাহের খরচ বাবদ ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে চন্দনগাঁতি পৌছালে আসামীরা হাজী শাহ আলম সরকারকে ঘিরে ধরে দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এবিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যকে মারপিটের ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলার স্বার্থে আসামীদের নাম প্রকাশ করছি না । তবে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৩-২০২১ ১১:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 939 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com