শিরোনামঃ
দিলীপ গৌর ১১-০৩-২০২১ ০৮:২৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : মোবাইল গেম খেলতে না দেয়ায় ১৬ বছরের এক মেধাবি ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ ১১ মার্চ বৃহস্পতিবার জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হাসাকোলা গ্রামে।
জানা গেছে, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মোন্নাফ হোসেন (১৬) নামের এই ছাত্র করোনাকালীন স্কুল বন্ধ থাকায় মোবাইল গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। সে লেখাপড়া ছেড়ে দিন-রাত্রি শুধু মোবাইল পাবজি, ফ্রী ফায়ার এবং বিভিন্ন প্রকার ভিডিও গেম খেলায় ব্যস্ত থাকতো।
তার বাবা শাহিন রেজা বার বার তাকে খেলা থেকে বিরত থাকতে বললেও সে তার বাবার কথা না মেনে নিয়মিত ওই খেলা খেলতো। এক পর্যায়ে কয়েকদিন আগে তার বাবা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। মোন্নাফ বার বার তার বাবার কাছে মোবাইল ফোন ফেরৎ চাইলেও বাবা তা ফেরৎ দেয়নি।
মোবাইল ফোন ফেরৎ না পেয়ে অভিমান করে এদিন সকালের কোন এক সময় তার নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে ছাত্রটি। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেধাবী এ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com