কামারখন্দে কিন্ডারগার্টেন স্কুল গুলোর অস্তিত্ব সংকটে
০৫ জুন, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন

  

কামারখন্দে কিন্ডারগার্টেন স্কুল গুলোর অস্তিত্ব সংকটে

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১০-০৩-২০২১ ০৮:১৯ অপরাহ্ন
কামারখন্দে কিন্ডারগার্টেন স্কুল গুলোর অস্তিত্ব সংকটে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন এখন অস্তিত্ব সংকটে পড়েছে । কিন্ডারগার্টেন স্কুলগুলো মহামারী করোনা ভাইরাসের এ সময়ে প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় করোনা কালে ভাড়া দিতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কিন্ডার গার্টেন স্কুল । শিক্ষকদের বেতন, বাসা ভাড়ায় স্কুলের মাসিক খরচ প্রায় ৭০ হাজার টাকা। গত ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অভিভাবকদের কাছ থেকে টিউশন ফি চাহিদা মাফিক না পেয়ে মাসের পর মাস লোকসান গুনছেন স্কুলের মালিকেরা । মঙ্গলবার (৯ মার্চ) সরেজমিনে বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় অধিকাংশ স্কুলের মাঠ ও ক্লাস রুমের বেহাল দশা । পরে আছে পরিত্যক্ত অবস্থায় । কিছু কিছু প্রতিষ্ঠানের দরজা জানালা দিয়ে বিভিন্ন প্রকার প্রাণীর যাতায়াত এবং ক্লাস রুমে তাদের বসবাস । স্কুলের মাঠে কেউ রেখেছে খড় আবার কেউ রেখেছে গরুর গোবর। তাছাড়া সকল শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ । তারা তাদের স্কুল খোলা না পেয়ে ছুটে চলেছে বিভিন্ন মাদ্রাসা ও অন্যন্য প্রতিষ্ঠানে । কামারখন্দের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের তথ্য মতে, ২০২০ সালে স্কুল ছিল ৪০টি, নিবন্ধিত স্কুলের সংখ্যা ২২টি, মোট শিক্ষকের সংখ্যা ৪৭৫জন, কর্মচারির সংখ্যা ১০০জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭হাজার । কিন্তু করোনা মহামারি আসার কারণে বর্তমানে চালু করার উপোযোগি ৩০টি কিন্ডার গার্টেন । কামারখন্দ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল করিম লিটন জানান, বাড়ি ভাড়া, বিদ্যুত বিল দেওয়াটাই এখন কঠিন হয়ে দাড়িয়েছে । তাছারা স্কুল খোলার পর শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থী কি পরিমান থাকবে তা নিয়েও রয়েছে সংসয় । সব মিলিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি । এখন সরকার যদি আমাদের সামান্য প্রনোদনার ব্যবস্থা না করে তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো পূনরায় চালু করা অসম্ভব হয়ে

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১০-০৩-২০২১ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 517 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com