বেলকুচিতে বালু উত্তোলনের সহায়তার দায়ে ৭ দিনের কারাদণ্ড
০৫ মে, ২০২৬ ০৪:৪৬ পূর্বাহ্ন

  

বেলকুচিতে বালু উত্তোলনের সহায়তার দায়ে ৭ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৩-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন
বেলকুচিতে বালু উত্তোলনের সহায়তার দায়ে ৭ দিনের কারাদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ ভাবে বালু উত্তোলনে সহায়তার দায়ে আলম নামের ১ জনকে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। বুধবার (১০ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্র্যাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় অবৈধ ভাবে বালু উত্তোলনে সহায়তা করার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম সিরাজগঞ্জ সদরের (সায়দাবাদ) ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ এই প্রতিবেদককে জানান, আমরা দুপুরে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি বাজারের পাশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করি। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনে সহায়তা প্রদান করার দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৩-২০২১ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 683 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com