তাড়াশে অবৈধ ইটভাটা দেদারসে চলছে
০৫ মে, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

তাড়াশে অবৈধ ইটভাটা দেদারসে চলছে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৩-২০২১ ১২:৪৯ অপরাহ্ন
তাড়াশে অবৈধ ইটভাটা দেদারসে চলছে
হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার পরেও বন্ধ হয়নি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বন্যা ব্রিকস ও এইচ এন্ড কে নামের অবৈধ ইটভাটা। উপজেলায় মোট ৭টি ইটভাটার মধ্যে অবৈধ ইটভাটার তালিকায় আসে ২টির নাম। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেয়। এরপরই আবারো সেই দুটি ইটভাটা দেদারসে চলছে। 
পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইতোমধ্যে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ঢাকা থেকে এসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে গত (১২ জানুয়ারী) মঙ্গলবার তাড়াশ উপজেলায় বন্যা ও এইচ এন্ড কে নামে ২টি অবৈধভাবে নির্মিত ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। 
সরজমিনে গিয়ে দেখা যায়, পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে। এসব ইটভাটার কারনে পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়াও বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা চলছে। তাছাড়া গুড়িয়ে দেয়া সেই অবৈধ চণ্ডিভোগ এলাকার বন্যা ব্রিকস ও উপজেলার খালখুলা এলাকার এইচ এ- কে নামক দুটি ইটভাটার দেদারসে ইট তৈরি করছেন।
উপজেলার খালখুলা এলাকার এইচ এ- কে নামে ভাটার কর্মচারী মো. জহুরুল ইসলাম বলেন, আমরা কিভাবে ভাটা পরিচালনা করছি সে বিষয়ে কাউকে কোনো বক্তব্য দেবো না। তবে মোবাইল কোর্ট বন্ধ করছিল, সেই মোবাইল কোটের মাধ্যমেই চালাচ্ছি। 
তাড়াশ উপজেলার একটি অবৈধ ইটভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ম্যাজিস্ট্রেট একবার এসে জরিমানা করে গেছেন। একদিন ভাটা বন্ধ ছিল, পরের দিন চালু করেছি। 
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ভেঙ্গে দেয়ার পরও ইটভাটাগুলো পুনারায় চলছে কিভাবে আপনারদের মাধ্যেমে জানলাম। দ্রুত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় অভিযান করা হয়। অভিযানে  সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মঈন উদ্দিন, র‌্যাব-১২ এর এএসপি মহিউদ্দিন মিরাজ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও তাড়াশের ফয়ার সার্ভিসের টিম, র‌্যাব-১২, জেলা ব্যাটালিয়ন আনসার এবং জেলা পুলিশের ১ টি করে চৌকস দল উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৩-২০২১ ১২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com