কাজিপুরে‌ দুই মোটরসাইকেল চোর আটক
০৫ মে, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

কাজিপুরে‌ দুই মোটরসাইকেল চোর আটক

আব্দুল জলিল
১০-০৩-২০২১ ১০:০৫ পূর্বাহ্ন
কাজিপুরে‌ দুই মোটরসাইকেল চোর আটক

 গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ একটি অবৈধ মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মোঃ জাকারিয়া ওরফে বাবু (২২), বগুড়া জেলার ধুনট উপজেলার আড়িয়ামোহন গ্রামের বাদশা মিয়ার পুত্র মোঃ ওমর ফারুক (২৫)। 

জানা গেছে  গত রবিবার  (৭ মার্চ।) গভীর রাতে মিনিটে কাজিপুর থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  উপজেলার পশ্চিম খুকশিয়ার  বেতগাড়ী বাজারে জাকারিয়া টেলিকমের দোকানের সামনে অবৈধ মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে চোরাকারীকে আটক করে।  এসময় তাদের নিকট থেকে বাজাজ প্লাটিনা ১০০ সিসি লাল রংয়ের মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে আছে। 
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, তাদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)/২৫ ডি ধারায় মামলা দিয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


আব্দুল জলিল ১০-০৩-২০২১ ১০:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 684 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com