শিরোনামঃ
দিলীপ গৌর ০৯-০৩-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে জাঁকজমক পূর্ণভাবে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় শাহজাদপুর কিংস বনাম শাহজাপুর ঈগল অংশগ্রহণ করে।
এতে শাহজাদপুর কিংসকে শাহজাদপুর ঈগল ১০ উইকেটে পরাজিত করে জয়লাভ অর্জন করে। খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অফিসার (ভূমি) মাসুদ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিল্পপতি কেএম আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শেখ কাজল, উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, কাউন্সিলর জহরলাল হোসেন, ছাত্রলীগ নেতা রানা শেখ, ক্রীড়াবিদ সংগ্রাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com