উল্লাপাড়ায় আন্তজার্তিক নারী দিবস পালিত
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় আন্তজার্তিক নারী দিবস পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০৩-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় আন্তজার্তিক নারী দিবস পালিত

 সোমবার (৮ মার্চ) উল্লাপাড়ায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র কাযার্লয় যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, লাভলী পারভীন, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের জন্য ৬০ জন দুস্থ মহিলার মধ্যে ক্ষুদ্র ঋণের চেক ও ৩০ জন সেলাই প্রশিক্ষণার্থী মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৩-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 390 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com