শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-০৩-২০২১ ০৫:৪৭ অপরাহ্ন |
অবেশেষে নিজের দেয়া কথা পালন করলেন কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। সোমবার (৮ মার্চ) দুপুরে তিনি কাজিপুরের এমপি তানভীর শাকিল জয় সাহেবের মাধ্যমে একটি এলইডি টিভি প্রদান করেন হাজরাহাটি মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদকে।
জানা গেছে, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচনে মুকুল চেয়ারম্যান ঘোষণা দিয়েছিলেন যে কেন্দ্রে নৌকার সর্বোচ্চ ভোট পড়বে সেই কেন্দ্রে কর্মরতদের পুরস্কার দেয়া হবে। নৌকায় সবচেয়ে বেশি ভোট কাস্ট করে পুরস্কার জেতা এই সংসদের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী কারিম খান জানান, ‘চেয়ারম্যান আমাদের কথা রেখেছেন। আমরা খুশি। জয় স্যার নিজে হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন এ কারণে আরও ভালো লাগছে।’ সংগঠনের সভাপতি রোকনুজ্জামান জানান, ‘এ রকম জনপ্রতিনিধিই আমরা চাই যিনি কথা দিয়ে তা রেখেছেন।’
এসময় কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সংগঠনের সদস্য সভাপতি মো: রোকনুজজামান, সহ- সভাপতি নাইম-উস সিদ্দিক সজল, সভাপতি ওয়ার্ড যুবলীগ ফজলুল হক, জহুরুল ইসলাম, ওয়ার্ড আ. লীগ, উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলাল মন্ডল, আলামিন মন্ডল, আ: কাদের , খুরশেদ প্রামানিক, সাহিন আলম, আবদুস সবুর,
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মাসুদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাসেকুল ইসলাম অনু প্রমূখ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি আফিয়া আফরোজ মিনা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com