মাসিক আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধি উপস্থিত তিনজনঃ ক্ষোভ প্রকাশ
১৪ মে, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মাসিক আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধি উপস্থিত তিনজনঃ ক্ষোভ প্রকাশ

আব্দুল জলিল
০৮-০৩-২০২১ ০৪:১৫ অপরাহ্ন
মাসিক আইন শৃংখলা সভায় জনপ্রতিনিধি উপস্থিত তিনজনঃ ক্ষোভ প্রকাশ

মাসিক আইন শৃংখলা সভায় ১২ জন  চেয়ারম্যানের মধ্যে  নির্দিষ্ট সময়ে উপস্থিত মাত্র একজন। দুজন চেয়ারম্যান আসেন সভা শুরুর একঘন্টা পরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।  সোমবার(৮ মার্চ) সকাল দশটায় কাজিপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভায় গর হাজিরার বিষয়ে উপজেলা

চেয়ারম্যান বলেন, ‘ মাসের একটি দিন একজন প্রতিনিধির এলাকার আইন শৃংখলা বিষয়ে সভায় এসে কথা বলতে না পারাটা দুঃখজনক।’ কাজিপুরে গড়ে ওঠা একাধিক বালু মহাল বিষয়ে তিনি বলেন, ‘ নির্দিষ্ট নিয়মের বাইরে  বালু তোলা এবং পয়েন্ট করে বিক্রি করলে করলে ছাড় দেয়া হবে না।’

এসময় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘ অবৈধ বালু উত্তোলন কারিদের ধরে এনে জরিমানাও করা হয়েছে। দেখা যায় প্রতিবারই উপর মহল থেকে তদবির আসে। এটা বন্ধ করতে হলে জনগণ এবং জনপ্রতিনিধিদের সহায়তা প্রয়োজন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম , টিএইচও ডাঃ মোমেনা পারভীর পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা , মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৮-০৩-২০২১ ০৪:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 541 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com