শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৮-০৩-২০২১ ০২:৫২ অপরাহ্ন |
গতকাল ৭ই মার্চ (রবিবার) বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেয়া ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধের ভাষনের দিনটি লক্ষ্য রেখে সিরাজগঞ্জ যমুনা পাড়ে উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই দুটির ম্যুরাল সম্বলিত “মুজিব দর্শন” ভাস্কর্য। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগসহ সর্বস্তরের দর্শনার্থীবৃন্দ। ম্যুরাল উদ্ভোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দরা জাতির জনককে স্মরণ করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অদ্বিতীয়, তথ্যবহুল এবং মনোমুগ্ধকার এই ভাস্কর্য নকশায় মূল পরিকল্পনায় ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। যমুনা পাড়ে আগত দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছে নব-নির্মিত বঙ্গবন্ধুর বই সম্বলিত “মুজিব দর্শন” ম্যুরালটি। শিশু-কিশোরসহ অনেক অজানা দর্শনার্থীরা জানতে পারছেন বঙ্গবন্ধুর হাতে লেখা বই দুটির নাম। অনেকেই সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় পোষ্ট করে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বই দুটি ক্রয় করে পড়ার আগ্রহ প্রকাশ করছেন অনেক শিক্ষার্থী ও বই প্রেমিরা। ম্যুরাল তৈরীতে আর্থিকভাবে সহযোগিতা করেছে পানি সম্পদ মন্ত্রনালয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com