শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০২১ ০২:৩৯ অপরাহ্ন |
"করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনেরেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমাবার (৮ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোঃ মনিরুজ্জামান মনার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, তাঁত বোর্ডের লিয়াজো কর্মকর্তা তন্নী খাতুন প্রমুখ। বক্তৃতায় বক্তাগন নারীদের দেশ ও জাতীর কল্যানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com