বেলকুচিতে পল্লি বিদুতের গণশুনানী ও মতবিনিময় সভা
২২ এপ্রিল, ২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন

  

বেলকুচিতে পল্লি বিদুতের গণশুনানী ও মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৩-২০২১ ০১:৪০ অপরাহ্ন
বেলকুচিতে পল্লি বিদুতের গণশুনানী ও মতবিনিময় সভা

"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে পল্লি বিদ্যতের আয়োজনে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বড়ধূল, দৌলতপুর ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশীদের সাথে এই গনশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার অখিল কুমার পোদ্দার, ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা প্রমুখ। বক্তব্যকালে বক্তারা এই অঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৩-২০২১ ০১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 853 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com