তাড়াশে নীতিমালা বহিঃর্ভূতভাবে বিএডিসি সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ
০৫ মে, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

তাড়াশে নীতিমালা বহিঃর্ভূতভাবে বিএডিসি সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৩-২০২১ ০১:০১ অপরাহ্ন
তাড়াশে নীতিমালা বহিঃর্ভূতভাবে বিএডিসি সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ


সিরাজগঞ্জের তাড়াশে বিএডিসি সেচ কমিটি সমন্বিত ক্ষুদ্র সেচ নীতিমালা-২০১৭ এর নীতিমালা লঙ্ঘন করে অগভীর নলকূপের লাইসেন্স দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। (যার লাইসেন্স নং ৩৩২)।
উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামের ইব্রাহিম হোসেন নামে এক কৃষকের আবেদনের অনুকূলে
ইব্রাহীম হোসেনের অগভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন দুইজন ভুক্তভোগী। 
এরা হলেন একই গ্রামের কৃষক মাহাতাব উদ্দিন ও পতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। 

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক ইব্রাহিম হোসেনকে যে জমিতে সেচ লাইসেন্স দেওয়া হয়েছে সেই জমিটি তার নিজের নয়। ঐ জমির মালিক গুরুদাসপুর উপজেলার নিমাইচন্দ্র নামে এক ব্যক্তি। মূলত ইব্রাহিম হোসেন নিমাইচন্দ্রের জমি বর্গাচাষ করে খান। ুতাছাড়া ইব্রাহিম হোসেনের লাইসেন্স সামীনার ৩০০ ফুটের মধ্যে অভিযোগকারী মাহাতাব উদ্দিনের পিতা মৃত আবু ছাইদ ও পতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিএডিসি সেচ কমিটির দেওয়া দুইটি অগভীর নলকূপ চলমান রয়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে। তদন্ত করে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব মো. ইমাম হোসেন বলেন, অভিযোগের তদন্ত করা হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সেচ কমিটির সভাপতি মো. মেজবাউল করিম বলেন, ইব্রাহিম হোসেনকে লাইসেন্সটি দেওয়া হয়েছে তিনি যোগদানের আগে। সমন্বিত ক্ষুদ্র সেচ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৩-২০২১ ০১:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 658 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com