বেলকুচিতে ঐতিহাসিক ৭ই মার্চে আ:লীগ কার্যালয়ে নেই আলোচনা সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৩-২০২১ ১০:০০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ঐতিহাসিক ৭ই মার্চে আ:লীগ কার্যালয়ে নেই আলোচনা সভা
সারাদেশ ব্যাপী যেখানে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণকে সামনে রেখে সরকারি ভাবে নানা কর্মসূচী পালন করছে বাংলাদেশ সরকার ও আওয়ামীলীগ। সেখানে সিরাজগঞ্জের বেলকুচিতে ভিন্নতা দেখা যায় শুধু পতাকা উত্তোলন ছাড়া কোন কর্মসূচী দেননি বেলকুচি উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (৭ই মার্চ) বেলকুচি উপেজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, নেই কোন নেতাকর্মী, শুধু পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছে।
জানা যায়, বেলকুচি থানা ও উপজেলা প্রশাসন ৭ই মার্চের নানা কর্মসূচি করেছেন। কিন্তু আওয়ামীগ কার্যালয়ে কোন কর্মসূচী চোখে পড়েনি।
এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান এই প্রতিবেদককে বলেণ, দলীয় কার্যালয়ে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হয়ার কথা। আমি অসুস্থতারর কারণে যেতে পারিনি। তবে দলের সিনিয়র নেতাদের উপড় দায়ীত্ব ছিলো।
সাধারন সম্পাদকের ফজলুল হহক সসরকারের কাছে জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি।
সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন বলেন, দলের নির্দেশ মোতাবেক সকালে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষন নিয়ে আলোচনা করার কথা ছিলো। এমপি সাহেবের আসতে দেরি হয়ায় নেতাকর্মীরা চলে যায়। তার পরেও আমি, গাজী দেলখোস প্রামানিক, গাজী আব্দুল হামিদ আকন্দ সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৩-২০২১ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ