উল্লাপাড়ায় ৭ই মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৩-২০২১ ০৮:০৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৭ই মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে "আনন্দ উদযাপন" উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া মডেল থানার আয়োজনে থানা চত্ত্বরে আয়োজিত আলোচনা সভার সভাপতি মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরাফাত ইসলাম, উপজেলা আওয়ামিলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, দূর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ এবাদুল ইসলাম এবাদ প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৩-২০২১ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ