উল্লাপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
উল্লাপাড়ায় ঐতিহাসিক ৭মার্চ পালন উপলক্ষে রোববার (৭ মার্চ) উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে। সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মধ্যে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্থানীয় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম শামছুল হক, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ। সভায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষাথর্ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।