বেলকুচিতে ৭ মার্চ উপলক্ষে থানা প্রশাসনের আনন্দ উদযাপন
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ৭ মার্চ উপলক্ষে থানা প্রশাসনের আনন্দ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৩-২০২১ ০৭:৪০ অপরাহ্ন
বেলকুচিতে ৭ মার্চ উপলক্ষে থানা প্রশাসনের আনন্দ উদযাপন
সিরাজগঞ্জের বেলকুচি থানা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকালে বেলকুচি থানা প্রশাসনের আয়োজনে থানা চত্ত্বরে কেক কর্তনের মধ্যে দিয়ে ঐতিহাসিক দিবস পালন করা হয়। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহাম্মদ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, বড়ধুল ইউ'পি চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, বেলকুচি ইউ'পি চেয়ারম্যান সোলেয়মান হোসেন, বড়ধুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৩-২০২১ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 506 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com