কামারখন্দে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা
১৮ এপ্রিল, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন

  

কামারখন্দে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৭-০৩-২০২১ ০৬:২১ অপরাহ্ন
কামারখন্দে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা

সিরাজগঞ্জের কামারখন্দে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। রবিবার( ৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন শেষে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৭-০৩-২০২১ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com