ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষ্যে কাজিপুর থানা পুলিশের আনন্দ আয়োজন
১৮ এপ্রিল, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন

  

ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষ্যে কাজিপুর থানা পুলিশের আনন্দ আয়োজন

আব্দুল জলিল
০৭-০৩-২০২১ ০৫:৫৭ অপরাহ্ন
ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষ্যে কাজিপুর থানা পুলিশের আনন্দ আয়োজন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ আনন্দ আয়োজন করে। সেকাল থেকে থানা চত্তর নানা প্লাকার্ড ফেস্টুন দিয়ে সজ্জিত করে, পুরো থানায় আলোকসজ্জার ব্যবস্থাগ্রহণ করে পুলিশ।

 বিকেল পৌণে চারটায় থানা চত্তরে এক অনুষ্ঠানে কেক কাটেন কাজিপুরের এমপি তানভীর শাকিল জয়। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র। একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।’ এসময় কাজিপুর থানা পুলিশকে আনন্দ আয়োজন করবার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, ওসি তদন্ত আনিছুর রহমানসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিগণ। পরে এক পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আব্দুল জলিল ০৭-০৩-২০২১ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 503 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com