তাড়াশে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৩:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০৩-২০২১ ০৪:৫১ অপরাহ্ন
তাড়াশে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত


সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

পরে উপজেলা পরিষদের হলরুমে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ, মুক্তিযোদ্ধা কম-ার আরশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা, তাড়াশ থানার ওসি মো: ফজলে আশিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্কুল কলেজে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৩-২০২১ ০৪:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 927 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com