শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৩-২০২১ ০৪:০১ অপরাহ্ন |
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিরাজগঞ্জের বেলকুচি পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, গোলাম মওলা খাঁন বাবলুর শেরনগরস্থ বাসভবনে, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক শাহ আলম মন্ডলের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম, মজনু শিকদার, মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, হাফিজুর রহমান, যুবদল নেতা মোখলেছুর রহমান, খায়রুল ইসলাম আইয়ুব, তাঁতীদল নেতা সেলিম উদ্দিন প্রমুখ। সম্মেলনে, সেলিম ভৃইয়াকে সভাপতি এবং ফরিদ সরকারকে সাধারণ সম্পাদক ও আব্দুল করিম শেখকে সাংগঠনিক সম্পাদক করে পৌর তাঁতীদলের আংশিক কমিটি গঠন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com