বেলকুচিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক
০৫ মে, ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০৩-২০২১ ১০:১৩ পূর্বাহ্ন
বেলকুচিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ মার্চ) রাতে বেলকুচি উপজেলার তামাই ও কলিয়াপাড়া মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৫০) সে তামাই গ্রামের আব্দুল সাত্তারের ছেলেকে ৫০০ গ্রাম গাঁজা ও কলিয়াপাড়া গ্রামের খোদা বক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৫) কে ১০ পিচ ইয়াবা একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছরোয়ার হোসেন (৪০) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানা এলাকার তামাই ও কলিয়াপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসীকে আটক করা হয়। এসময় তাদেরকে তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০৩-২০২১ ১০:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 606 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com