গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা
১৭ এপ্রিল, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

  

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা

আব্দুল জলিল
০৬-০৩-২০২১ ০৯:১৯ অপরাহ্ন
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা
মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গমাতা সাংস্কৃতিক জোট’কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক সফরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গমণ করেন। শনিবার (৬ মার্চ ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি টুঙ্গিপাড়া প্রেসক্লাবে  জোটের গোপালগঞ্জ,বাগেরহাট ও পিরোজপুর জেলার সাংগঠনিক  কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।  টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বিএম গোলাম কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা  সভাপতি, বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম। তিনি বলেন, ‘ সময় এসেছে জাতির পিতার যোগ্য কন্যার হাতকে শক্তিশালী করতে সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশের যুব সমাজকে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার। কারণ সংস্কৃতিই পারে মানুষকে উদার মানবিকতা উপহার দিতে। যার মধ্যে সংস্কৃতির স্ফূরণ আছে সে কখনও জঙ্গীবাদ বা দেশের বিরুদ্ধে য়ড়যন্ত্রে লিপ্ত হতে পারে না।’

 তিন জেলার কমিটি গঠন এবং কার্যক্রমের নানা দিক সম্পর্কে তিনি বলেন,  বঙ্গমাতার আদর্শ যেমন শেখ সাহেবকে বঙ্গবন্ধু হতে সহায়তা করেছিলো, তেমনি তার নামের এই সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে।’

 সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক সাগরিকা মন্ডল, অর্থ সম্পাদক আলভি সরকার।

এসময় অন্যদের মধ্যে গোপালগন্জ, বাগেরহাট ও পিরোজপুরের সাংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 পরে নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত অংশ নেন।


আব্দুল জলিল ০৬-০৩-২০২১ ০৯:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 740 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com