শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৩-২০২১ ০৬:০৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।
শনিবার (৬ মার্চ) তাড়াশ প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার,বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান প্রমুখ। বক্তাগন মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য গত ২৮ ফেব্রয়ারী উপজেলার দিঘিসগুনা গ্রামের আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষ কায়েম গং ওই গ্রামের প্রবীন মুক্তিযোদ্ধা মো: আফসার আলীকে হত্ব্যার উদ্দ্যেশে হামলা করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com