কামারখন্দে ২১দিন বয়সী বাচ্চা চুরি
০৫ জুন, ২০২৬ ০৩:২৮ অপরাহ্ন

  

কামারখন্দে ২১দিন বয়সী বাচ্চা চুরি

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৬-০৩-২০২১ ০৪:৩৯ অপরাহ্ন
কামারখন্দে ২১দিন বয়সী বাচ্চা চুরি

সিরাজগঞ্জের কামারখন্দে নিজ বাড়ি থেকে ২১ দিন বয়সী কায়েস মন্ডল আলিফ নামের একটি নবজাতক চুরি হয়েছে। আজ শনিবার ( ৬ মার্চ) বেলা সাড়ে এগারো টায় এ ঘটনা ঘটে। শিশুটি কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি গ্রামের শহিদুল ইসলাম ও ফরিদা বেগম দম্পতির সন্তান। নবজাতকটির মা ফরিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তান ঘরে রেখে গিয়েছিলাম কিছুক্ষণ পর এসে দেখি নেই। পরে আশে পাশের মানুষকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারে না। স্থানীয়রা জানান, বাড়ি থেকে শিশুটি চুরি হয়েছে শুনলাম।

পরে আমরা যারা স্থানীয়রা আছি খোঁজাখুঁজি করে না পেলে পুলিশকে খবর দেওয়া হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা নিশ্চিত করে জানান, আমরা ঘটনা স্থলেই রয়েছি এবং আমাদের টিম শিশুটিকে খুঁজে বের করার জন্য চেষ্টা চলছে।


সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৬-০৩-২০২১ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 506 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com