এইচ.টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া আঃলীগের ৫ দিন ব্যাপী কর্মসূচী
২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

এইচ.টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া আঃলীগের ৫ দিন ব্যাপী কর্মসূচী

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৩-২০২১ ০৭:১০ অপরাহ্ন
এইচ.টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া আঃলীগের ৫ দিন ব্যাপী কর্মসূচী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম এর মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ ৫ দিন ব্যাপী শোক কর্মসূচী পালন করেছেন। শুক্রবার (৫ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি,বাদ জুম্মায় ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান,সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সন্টু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আশিক সরকার, ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার প্রমূখ। এছাড়াও উল্লাপাড়া উপজেলা আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী ৯ মার্চ পর্যন্ত উল্লাপাড়ার সকল ইউনিয়নে শোক কর্মসূচী,কালো ব্যাচ ধারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করবেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৩-২০২১ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com