শিরোনামঃ
আব্দুল জলিল ০৪-০৩-২০২১ ০৫:২১ অপরাহ্ন |
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান এইচ টি ইমামের মুত্যৃতে গভীর শোক জানিয়েছেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) এক শোকবার্তায় তিনি জানান, ‘ এইচ টি ইমাম ছিলেন আমাদের মুরব্বী। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন পার করেছেন সফলতার সাথে।বর্ষীয়ান এই রাজনীতিককে হারিয়ে আমরা শোকাহত। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com