তাড়াশে গাজাঁসহ মাদক কারবারি গ্রেপ্তার
০৫ মে, ২০২৬ ০৮:২৯ পূর্বাহ্ন

  

তাড়াশে গাজাঁসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-০৩-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন
তাড়াশে গাজাঁসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে প্রায় চারকেজি গাঁজাসহ মো: জহুরুল ইসলাম নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। 

গ্রেপ্তার মাদক কারবারি উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি খামারপাড়া গ্রামের মৃত: আকবর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী খামারপাড়া গ্রামে আসামীর বসতবাড়ির ভেতর আঙ্গিনায় অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
পরে গ্রেপ্তারতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৩-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 660 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com