শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৩-২০২১ ০৫:৩৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননকালে মাটি বহনকারী ড্রামট্রাকের ধাক্কায় অপর মাটি বহনকারী ট্রাকটর চালক অজ্ঞাত (৩২) নিহত হয়েছেন।
বুধবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ট্রাকটর চালকের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, উপজেলার আড়ংগাইল গ্রামের হোসেন আলীর প্রায় ৭ বিঘা ফলি জমি লিজ নিয়ে একই গ্রামে জানমাহমুদ পুকুর খনন করছেন। পুকুর খনন করতে মাটি বহনকারী ড্রামট্রাক পুকুরের মধ্যে মাটি নিয়ে ঘোরাতে গিয়ে পেছনে থাকা আরেকটি মাটি বহনকারী ট্রাক্টর (রাশিয়ান) গাড়ী ধাক্কা দিলে পুকুরে মধ্যে পড়ে গিয়ে চাপা লেগে মারা যায়।
এ সময় পুকুরের লিজ মালিক জান মাহমুদ ও অন্য গাড়ী চালকরা দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে মরদেহটি গাড়ী চাপায় আটকে থাকে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com