কাজিপুরে সাত মার্চ ও সতের মার্চ উদযাপনের প্রস্তুতি সভা
০৫ মে, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে সাত মার্চ ও সতের মার্চ উদযাপনের প্রস্তুতি সভা

আব্দুল জলিল
০৩-০৩-২০২১ ০৩:৩৫ অপরাহ্ন
কাজিপুরে সাত মার্চ ও সতের মার্চ উদযাপনের প্রস্তুতি সভা

 বুধবার (৩ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী সাত  ও সতেরই মার্চ  বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ও জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো সাত মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণার দিনটিকে মুজিববর্ষে স্মরণীয় করে রাখতে নানা প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সকলেই। উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। সভায় দুটি দিবসের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, কাজিপুর থানার অফিসার ইন চার্জ পিএন সরকার, এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৩-০৩-২০২১ ০৩:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com