লিলি চৌধুরী ও জানে আলমের মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শোক
১৪ মে, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

লিলি চৌধুরী ও জানে আলমের মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শোক

আব্দুল জলিল
০৩-০৩-২০২১ ০৯:৪৮ পূর্বাহ্ন
লিলি চৌধুরী ও জানে আলমের মৃত্যুতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শোক
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লিলি চৌধুরী এবং পপ সঙ্গীত শিল্পী জানে আলমের মৃত্যুতে শোক জানিয়েছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় এক শোক বার্তায় সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম জানান,‘ লিলি চৌধূরী আমাদের প্রবাদতুল্য নাট্যকার, শিক্ষাবিদ ও মননশীল লেখক শহিদ মুনীর চৌধুরীর সহধর্মিনী।তিনি নিজেও একজন দক্ষ অভিনেত্রী ছিলেন। আর সঙ্গীত শিল্পী জানে আলম পপ সঙ্গীতের অন্যতম গুরু। তিনি একাধারে শিল্পী, গীতিকার সুরকার ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনের এই গুণীজনের চলে যাওয়া এক অপূরনীয় ক্ষতি। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 উল্লেখ্য লিলি চৌধুরী ৯২ বছর বয়সে গত ১ মার্চ সোমবার এবং জানে আলম ২ মার্চ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আব্দুল জলিল ০৩-০৩-২০২১ ০৯:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 649 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com